খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

মানিকতলা সিএসডির সভাপতি আরিফের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সভা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২১ এ.এম | ২৫ নভেম্বর ২০২৬


মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মোঃ আরিফ হোসেন। সভা পরিচালনা করেন মানিকতলা সিএসডির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মাস্টার। 
সভায় আরিফ হোসেন অভিযোগ করেন, গত ২ নভেম্বর রাতে মহেশ্বরপাশা স্টিল সাইলো থেকে ইনভয়েস ছাড়াই দুটি ট্রাকে পণ্য লোড করা হয়। এ ঘটনায় তাঁকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে। তিনি বলেন, সিএসডি ও সাইলো থেকে ইনভয়েস দেওয়ার দায়িত্ব তাঁদের নয়। এমনকি কোনো গোডাউন খুলে দেওয়ার এখতিয়ারও তাঁদের নেই। তাঁদের দায়িত্ব কেবল গোডাউন থেকে বস্তা ট্রাকে লোড করা। কোনো বস্তা ছেঁড়া থাকলে সেটি ছেঁড়া অবস্থায় লোড করাই তাঁদের সর্বোচ্চ ত্র“টি হতে পারে। তারপরও সাইলো কর্তৃপক্ষ ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে এ ঘটনায় ফাঁসানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তিনি। 
সভায় উপস্থিত ছিলেন মানিকতলা সিএসডির মোঃ আব্দুল মালেক, মোঃ আবু জাফর হাওলাদার, মোঃ ফারুক সরদার, মোঃ সোহরাব খাঁ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আলম শেখ, মোঃ সাদেক হাওলাদার ও আব্দুল মজিদ হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন মানিকতলা সিএসডির সাবেক সভাপতি মিজানুর রহমান ফিরোজ, ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সিদ্দিকুর রহমান, মানিকতলা খাদ্য গোডাউন ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খাঁ, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন (ভাগ্নে), লাইন সম্পাদক মোঃ জাহিদ ও মোঃ রোকা মিয়া। সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম সরদার, মোতালেব সরদার, মকবুল সরদার, ফিরোজ সরদার ও হাসান সরদার। প্রতিবাদ সভায় বক্তারা আরিফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রিন্ট

আরও সংবাদ