খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সেজান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |
০৩:২৪ পি.এম | ২৫ নভেম্বর ২০২৬


খুলনা নগরীর টুটপাড়া এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—টুটপাড়া এলাকার বাসিন্দা সেজান, সত্তার ও নয়ন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টুটপাড়া এলাকায় অভিযান চালায় খুলনা সদর থানা পুলিশ। এ সময় ওই তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, শটগানের চারটি গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সেজান খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

প্রিন্ট

আরও সংবাদ