খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে

সোনাডাঙ্গা থানা বিএনপি’র দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও অরাজকতার প্রতিবাদ এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সোনাডাঙ্গা থানা বিএনপি। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর জিয়া হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 
সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান মনির নেতৃত্বে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে অংশনেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পীসহ স্থানীয় নেতাকর্মীরা। 
কর্মসূচিতে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত অপশক্তি দেশ ও খুলনার শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপি রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। তাঁরা আরও বলেন, সন্ত্রাস ও নাশকতার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জননিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভ‚মিকা পালন করতে হবে। 
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাহামুদ আলম বাবু মোড়ল, কাজী নজরুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, মোস্তফা কামাল, শেখ আজিজুর রহমান, শেখ আব্দুল হালিম, ওহিদুজ্জামান হাওলাদার, কামরুজ্জামান রুনু, কাজী মিজানুর রহমান, সাইফুল ইসলাম বক্সি, আরিফুল ইসলাম বিপ্লব, শওকত আলী বিশ^াস লাবু, আবুল ওয়ারা, মোঃ মিজানুর রশীদ, মঈদুল হক টুকু, আকরাম মোল্লা ও কাদের মল্লিক, এ ছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ শাহিন হাসান, ইয়াসিন মোল্লা, শেখ মনিরুল ইসলাম, আফজাল হোসেন, বক্কার মির, সোহরাব হোসেন, শেখ আলমগীর হোসেন, ইকবাল হোসেন বাঁশি, মাসুদ আলম শামীম, মোঃ মামুনুর রশীদ, খাঁন আব্দুল আলীম, কাজী সাইফুল ইসলাম সোহেল, কাজী শাহীন, আসাদুজ্জামান হারুন, সাইফুল ইসলাম মল্লিক, হায়দার আলী, শাকারুল সুমন, সাগর আহমেদ, কে এম আনিসুর রহমান, শেখ জিহাদ আল আমিন, শেখ কুদ্দুস, কাজী নুর মোহাম্মদ ও শাহীন মল্লিক রাজু, পাশাপাশি কালাম হোসেন, টুটুল ভুঁইয়া, জাহাঙ্গীর হোসেন, শেখ সাদী, আনিস গাজী, হুমায়ূন আহমেদ, ইসারাত, আবিদ হাসান, সাদ্দাম হোসেন, মোঃ সোহেল ইসলাম, নজরুল ইসলাম বাবু, গাজী দেলোয়ার, মোঃ রনি, ইসমাইল গাজী, রবিউল ইসলাম রাবু, মোঃ বারেক, সুমন খন্দকার, মেজবাহ উদ্দিন ও ওয়াব আলীসহ স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ