খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

দাকোপে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক |
০২:০০ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


দাকোপ উপজেলার কালীনগর বাজারে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।
স্থানীয় জানায়, বুধবার রাত ৭টার দিকে কালীনগর বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকান ও ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে মহাদেব রায়ের পোল্ট্রি মুরগির দোকানে দেড় লাখ টাকা, যজ্ঞেশ্বর রায়ের হোমিও ওষুধের দোকানে ১০ লাখ টাকা, জগদীশ মণ্ডলের চায়ের দোকানে দেড় লাখ টাকা, গুরুপদ রায়ের আরএফএল প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের দোকানে ৬ লাখ টাকা, মুকুন্দ মণ্ডলের বসত ঘরে এক লাখ টাকা, সুজিত মণ্ডলের বসত ঘর ও মহসিন সানার লেদ ঘর ও পাওয়ার টিলার গাড়ির মালামাল পুড়ে ৫০ হাজার টাকার ক্ষতি হয়।

প্রিন্ট

আরও সংবাদ