খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জবাব রাজপথেই দেওয়া হবে : হুমায়ূন কবীর

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে খুলনা সদর থানা বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের পরিচালনায় মিছিল-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে কে এম হুমায়ূন কবীর বলেন, ভারতে পালিয়ে থাকা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওপার থেকে মদদ দিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভারতের কিছু মহলের উসকানিমূলক বক্তব্যে উৎসাহিত হয়ে তারা দেশের ভেতরে নতুন করে নৈরাজ্য তৈরির ষড়যন্ত্র করছে।
হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি’র এই নেতা আরও বলেন, জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ এবং ককটেল ও পেট্রোল বোমা হামলার মতো চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাÐ চালিয়ে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। কিন্তু জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত কোনো অপশক্তি সন্ত্রাস করে দেশকে আর অস্থিতিশীল করতে পারবে না। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার যেকোনো অপচেষ্টার সমুচিত জবাব জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই দেওয়া হবে।
যেকোনো ধরনের গুজব ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন,জনগণের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর মতো রাজপথে অবস্থান করছে। কোনো ষড়যন্ত্রই এ দেশের মানুষের ঐক্য ও শান্তিকে বিনষ্ট করতে পারবে না।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সৈয়দা নার্গিস আলী,কাজী মাহমুদ আলী, শফিকুল ইসলাম হোসেন, হালিমা আক্তার খানম, মোঃ নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, শেখ জিয়াউর রহমান জিয়া, মোঃ মনিরুজ্জামান মনি, গাজী আফছার উদ্দিন, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দীপু, ইফতেখার হোসেন বাবু, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মোঃ জাহাঙ্গীর হোসেন, বাইজীদ হোসেন, জহিরুল ইসলাম খান জুয়েল, মনজুরুল আলম, নুরুল ইসলাম, সওগাতুল আলম ছগির, আমিন আহমেদ, জিয়াউর রহমান খান আপন, মাস্টার রফিকুল ইসলাম, জামির হোসেন দিপু, এসএম মুরাদ হোসেন, মেহেদী হাসান লিটন, বাবুল রানা, সৈয়দ আজাদ, মৌফারসের আলম লেনিন, মাফিজুল ইসলাম, সরোয়ার মাতুব্বর,মিজানুর রহমান, কে এম সেলিম, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, ময়েজ উদ্দিন চুন্নু, সাঈদুর রহমান সাঈদ, তৌহিদুল ইসলাম বাবু, নাজমুল হক, বিএম জাকির হোসেন, আবুল কালাম আজাদ লাভলু, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, সাহারুজ্জামান মুকুল, হাসিব চৌধুরী, রমজান খলিফা, আজমল আলী শাহিন, অমীন শেখ, ইঞ্জিঃ আলিম, আজমল হেহোসেন মিঠু, ওয়াহিদা পারভীন, ইরিনা আক্তার, সাহেলা পারভিন রিক্তা, সুলতানা রহমান, লায়লা পারভিন,  আনিকা সুলতানা নিপা, শারমিন আক্তার প্রমূখ।
 

প্রিন্ট

আরও সংবাদ