খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

নগরীতে জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশে মাহফুজুর

দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে তারা নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘৃণ্য পথ বেছে নিয়েছে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপতৎপরতার অংশ হিসেবে দেশব্যাপী জ¦ালাও পোড়াও করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, জনগণের কণ্ঠ রোধ করতে এবং দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে তারা নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘৃণ্য পথ বেছে নিয়েছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য জ¦ালাও পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না। তিনি বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, আজ তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার গ্লানি সহ্য করতে না পেরে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যানবাহনে অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত করার মাধ্যমে তারা মূলত দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু এ দেশের সচেতন ছাত্র-জনতা তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। 
তিনি বলেন, ফ্যাসিবাদ, দাঙ্গা-হাঙ্গামা, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে কোনো মহল যেন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দল-মত নির্বিশেষে চব্বিশের গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা কবীরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মোঃ অলিউল্লাহ, অধ্যাপক মোঃ ইকবাল হোসাইন, মুহাম্মাদ আব্দুল গফুর, মুশাররফ আনসারী, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জিএম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর নিয়াজ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মোহাম্মদ আশরাফ হোসেন, খানজাহান আলী দক্ষিণ থানা আমীর ইসমাইল হোসেন পারভেজ, পেশাজীবী থানা আমীর অধ্যাপক মাওলানা আবু সালেহ, মাদ্রাসা থানা আমীর হাফেজ ইমরান খালিদ, ব্যাংক থানা আমীর শাহিদুল ইসলাম প্রমুখ। পরে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহŸান জানিয়ে মহানগরী আমীর বলেন, অবিলম্বে খুলনায় নাশকতা ও অগ্নিসংযোগের সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। কোনো দুষ্কৃতকারী যেন আইন ও বিচারের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। একই সাথে আমরা সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ এবং সর্বস্তরের নাগরিকদের প্রতি আহŸান জানাইÑআপনারা ঐক্যবদ্ধ থাকুন, সচেতন থাকুন এবং পাড়ায়-মহল্লায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ভ‚মিকা রাখুন। কোনো গুজব বা উসকানিতে পা দেবেন না। দেশ ও জাতির স্বার্থে যেকোনো অপশক্তিকে প্রতিহত করতে আমাদের ধৈর্য, শৃঙ্খলা ও সাহসিকতা নিয়ে মাঠে থাকতে হবে।
‎দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জনমনে অসন্তোষ বাড়ছে।  অবিলম্বে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইনের আওতায় আনার দাবি জানান।
এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আকাক্সক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কোনো ধরনের টালবাহানা না করে সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করার দাবি জানান।

প্রিন্ট

আরও সংবাদ