খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভায় শিশির মনির

বিচার বিভাগ ডিজিটালাইজড না হলে আইনজীবীদের প্রতি আস্থা কমবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি এড. লস্কর শাহ্ আলম ও সাধারণ সম্পাদক এড. মোঃ শফিকুল ইসলাম লিটন পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার  দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, বিচার বিভাগের দীর্ঘসূত্রতা ও মামলাজট নিরসনে উচ্চ আদালত ঢেলে সাজানো এবং দেশের সব অধস্তন আদালত ডিজিটালাইজড করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, বিচার ব্যবস্থার গতি ফিরিয়ে আনা না গেলে একসময় আইনজীবীদের প্রতি মক্কেলদের আস্থার বড় সংকট তৈরি হবে। শুধু ভবন নির্মাণ নয়, সাধারণ মানুষের জন্য কার্যকর আইনি প্রতিকার নিশ্চিত করাই হওয়া উচিত আইনজীবী নেতৃত্বের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, আইনজীবীর পেশা কেবল অর্থ উপার্জনের মাধ্যম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জীবনাচরণ। একজন আইনজীবীকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে বিপদে পড়া মানুষ তাঁর কাছে গিয়ে নিরাপদ বোধ করেন।
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এড. আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। শুভেচ্ছা বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী এড.  মোস্তাফিজুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এড.. সরদার আব্দুল জলিল ও এড.  আওছাফুর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এড.  শেখ জাকিরুল ইসলাম, এড.  সেলিম আল আজাদ, সভাপতি প্রার্থী এড.  শাহ আলম, সাধারণ সম্পাদক প্রার্থী এড.  মোঃ শফিকুল ইসলাম লিটন, সহ-সভাপতি  প্রার্থী এড. মুহাঃ আব্দুল মান্নান ও সহ-সভাপতি প্রার্থী এড.  এএএম মুমিনুজ্জমান, যুগ্ম-সম্পাদক প্রার্থী এড.  মোঃ হানিফ উদ্দীন, লাইব্রেরী সম্পাদক প্রার্থী এড. জি এম মোহেব্বুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী এড.  মোঃ হাফিজুর রহমান (শান্ত), সদস্য প্রার্থী যথাক্রমে এড.  এস. এম মাহবুবুর রহমান, এড. মোঃ মুজাহিদুল ইসলাম, এড.  এস এম রুহুল আমিন, এড.  মোঃ লুৎফর রহমান, এড.  শর্মিষ্ঠা রানী কুন্ডু, এড.  শেখ মোঃ হুসাইন কবির ও এড.  মোঃ নবশের আলী শেখ। পবিত্র কুরআন তেলাওয়াত করেন এড. কাজী নাজমুল হাসান, গিতা পাঠ এড. ভবেশ চন্দ্র রায়, বাইবেল পাঠ এড. কল্পনা রায় প্রমুখ। 
আইনজীবীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টে বর্তমানে মোট বিচারক রয়েছেন ১০৪ জন। এর মধ্যে আপিল বিভাগে পাঁচজন এবং হাইকোর্ট বিভাগে ৯৯ জন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আপিল বিভাগে প্রায় ৩৬ হাজার এবং হাইকোর্ট বিভাগে প্রায় ৩৩ লাখ মামলা বিচারাধীন। আপিল বিভাগের পাঁচজন বিচারকের সামনে এত মামলা থাকায় বিচারপ্রার্থীদের বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে।
খুলনার আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগাম জামিনের জন্য আইনজীবীদের ঢাকায় যেতে হয়। জেলা ও মহানগর পর্যায়ের আদালতে আগাম জামিনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আইনজীবী সমিতির নেতৃত্বে যাঁরা আসবেন, তাঁদের এ বিষয়ে কার্যকর ভ‚মিকা রাখতে হবে। শুধু ভবন নির্মাণ, ক্যান্টিন বা বসার ব্যবস্থা উন্নত করাই নেতৃত্বের কাজ নয়; সাধারণ মানুষের জন্য নতুন আইনি প্রতিকার বের করাও তাঁদের দায়িত্ব। 
আগাম জামিনের ইতিহাস তুলে ধরে তিনি প্রয়াত আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের অবদানের কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য, ফৌজদারি কার্যবিধির ৪৯৭এ ধারা বিলুপ্ত হওয়ার পরও ৪৯৮ ধারার ব্যাখ্যার মাধ্যমে সুপ্রিম কোর্টে আগাম জামিনের সুযোগ প্রতিষ্ঠায় খন্দকার মাহবুব হোসেন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছিলেন।
শিশির মনির বলেন, দেশে প্রায় ৭০ থেকে ৮০ হাজার আইনজীবী রয়েছেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে দাবি তুললে বিচার বিভাগকে ডিজিটালাইজড করা সম্ভব। আইনজীবীদের বিবেক ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে। এমন নেতৃত্ব প্রয়োজন, যারা বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভ‚মিকা রাখতে পারবেন।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে। নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক সভাপতি এড. শেখ নুরুল হাসান রুবা। পরিষদের অন্য দুই সদস্য হলেন এড. এস এম মুজিবর রহমান ও এডভোকেট মোঃ মোমিনুল ইসলাম। এ নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নামের দু’টি প্যানেল নির্বাচনে অংশ গ্রহণ করছেন। 

প্রিন্ট

আরও সংবাদ