খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ইসলামী আন্দোলন নিয়ে মানহানিকর বক্তব্যে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

খবর প্রতিবেদন |
০৩:২৬ পি.এম | ২৬ নভেম্বর ২০২৬


ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়ার অভিযোগে মঞ্চ-২৪ এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বাদী হয়ে মামলাটি করেন। শুনানি শেষে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলার শুনানিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. মশিউর রহমান ও সরদার মুহা. মানিক মিয়া, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহা. হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি এম নজরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের দায়িত্বশীল অ্যাডভোকেট নিয়ামুল নাসির তালুকদার, অ্যাডভোকেট ওসমান গণি, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, অ্যাডভোকেট মনির হোসাইনসহ অন্যান্য আইনজীবী ও নেতারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বৃহস্পতিবার এসব তথ্য জানান।

প্রিন্ট

আরও সংবাদ