খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৭ পি.এম | ২৬ নভেম্বর ২০২৬


মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ রেজাউল ইসলাম। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ইউপি সদস্য হারুন-অর-রশিদ, বিএনপি নেতা আলাউল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান লাভলু, বিএনপি নেতা তাইফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, কোমলমতি শিশুদের শুধু পাঠ্যবই নয়, সততা, শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ শেখাতে হবে। কোমলমতি শিশুদের জীবনের প্রথম শিক্ষক হলেন মা ও অভিভাবক। বাড়িতে শিশুদের শেখার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে এবং শিশুদের প্রতিদিন নিয়মিত স্কুলে পাঠাতে হবে। তিনি আরো বলেন, অপ্রয়োজনে স্মার্টফোন ব্যবহার ও গেমে আসক্তি থেকে শিশুদের দুরে রাখতে হবে এবং শিশুর মানসিক ও শারীরিক সুস্থতায় অভিভাবকদের বেশি বেশি নজর দিতে হবে। সন্তানের অগ্রগতি ও দুর্বলতা জানতে শিক্ষকদের সাথে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা সবচেয়ে জরুরি। আমাদের আজকের এই কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। স্কুল ও পরিবারের অভিভাবদের যৌথ উদ্যোগেই আমরা তাদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারব। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ