খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

নড়াইলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নড়াইল প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ২৬ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও পোড়াও, লুটপাট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যার্থতার প্রতিবাদে জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখাান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় জামায়াতে ইসলামী নড়াইল জেলা আমির ও সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওঃ ওবায়দুল্লাহ কায়সারসহ জামায়াতে ইসলামী জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন না করা ও সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলী গীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও পোড়াও, লুটপাট ও আইন-শৃঙ্খলা পরিস্থির অবনতির জন্য সরকারের সমালোচনা করেন।   
 

প্রিন্ট

আরও সংবাদ