খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা-উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও তিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

খবর ডেস্ক |
১২:০২ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা-উপজেলায় বিভিন্ন আয়োজনে উদ্বোধন হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬। জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনীর আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
সাতক্ষীরা : জেলা প্রাণিসম্পদ দপ্তর ক্যাম্পাসে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এফ এম মান্নান কবীর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা ট্রেনিং অফিসার ডাঃ বিশ্বপদ বিশ্বাস এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ডেইরি এসোসিয়েশনের সভাপতি, সম্মানিত খামারি, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান। 
প্রদর্শনীতে বিভিন্ন ধরনের গবাদিপশু, হাঁস-মুরগি ও প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এতে খামারি ও উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট উপকরণ প্রদর্শন করছেন। দর্শনার্থীরাও বিভিন্ন স্টল ঘুরে প্রাণিসম্পদ খাতের নানা দিক সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর মাধ্যমে খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ খাত সম্পর্কে আগ্রহ ও সচেতনতা আরও বাড়বে। এর আগে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের জেলা প্রাণিসম্পদ দপ্তর ক্যাম্পাসে এসে শেষ হয়।
নড়াইল : দুপুর ১২ টায় জেলা ভেটেনারি হাসপাতাল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। এ উপলক্ষে একটি সচেতনতা র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া হাসপাতাল চত্বরে ২০ টি স্টলের মাধ্যমে দিনব্যাপি পোষাপ্রাণি প্রদর্শন করা হয়।
সপ্তাহব্যাপি আয়োজনে গবাদি পশু ও হাঁস মুরগীর ফ্রি ভ্যাকসিন ক্যাম্প, গবাদী পশু ও হাঁস মুরগীর কৃমিনাশক প্রদান, স্কুল কলেজ মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসুচি , আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা, প্রাণি সম্পদ টেকসই উন্নয়নে মত বিনিময় সভাসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভায় প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুল হক ,নড়াইল কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আরিফুর রহমান, জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমান, সফল খামারী নিশাত জাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খামারী, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
ফুলতলা : বেলা ১১টায় উপজেলা চত্বরে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সুচি রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ পরাগ ইমাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, ভেটরিনারী সার্জন ডাঃ মোঃ মিজহাজুল ইসলাম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, খামারী মোঃ আছিুবুর রহমান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মাওঃ রেজাউল ইসলাম, চিত্তরঞ্জন মন্ডল প্রমুখ। পরে উপজেলা পার্শ্ববর্তী এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।   
দাকোপ : বেলা ১১টায় উপজেলা কমপ্লেক্সে স¤প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে কৃষি কর্মকর্তা শিউলি মজুমদারের সভাপতিত্বে ও মাঠ সহকারি সনৎ কুমার মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সাইয়্যেদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন সেলিম রেজা, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কপিল দেব বসাক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্ত (ভারপ্রাপ্ত) সম্পা বিশ্বাস, এস আই ঝন্টু বসাক, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক দিপক কুমার সরদার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম বোরহান উদ্দিন, দিপাল ঢালী, তৈয়েবুর রহমান, খামারি তনুশ্রী গাইন, নিরঞ্জন ঢালী প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফকিরহাট : এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কমপে¬ক্স স¤প্রসারিত ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামান। এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্ধার্থ সরকার। উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাকামে মামুদা মীম, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, সহকারী অধ্যাপক মোঃ মোফাজ্জেল হায়দার, খামারী মোঃ সাহিদুল ইসলাম প্রমুখ। এসময় ডাঃ জাহিদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ফকিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সৈয়দ আলী, সুকান্ত মন্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মি উপস্থিত ছিলেন। 
কয়রা : সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকি। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শুভ বিশ্বাস। উপজেলা  সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ, বিভিন্ন পর্যায়ের খামারি এবং সংশ্লিষ্ট প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 
রামপাল : সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন মোঃ শাখাওয়াত হোসেন, পিআইও জিএম সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এমএ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মলি¬ক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা প্রমুখ। আলোচনা সভায় সহজ শর্তে ঋণ, বিশেষ প্রণোদনা ও পর্যাপ্ত পরিমাণে সরকারি ঔষধ ও চিকিৎসা সেবা বৃদ্ধি দাবী করেন খামারিরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবেশবান্ধব খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার চেষ্টা করা হবে। খামারের নিচের পানিতে মাছ চাষ বন্ধ করে মুরগীর মল পরিবেশ সম্মতভাবে ডাম্পিং করতে হবে। অবশ্যই স্বাস্থ্য বিধি মানতে হবে।
দেবহাটা : সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি অফিসার শওকত ওসমান, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম এবং উপজেলা আমির মাওলানা ওলিউর ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, খামারী মনির হোসেন ও ফুহাদ হোসেন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মণ্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল¬াহ আল মামুন, প্রধান শিক্ষক মদন মোহন পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
তালা : সকালে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপ-শহরে র‌্যালি শেষে পরিষদ মিলনায়নে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ তৌহিদ কামালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডাঃ মাহমুদুল হক, উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা যুবদলের সি. যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদের প্রমুখ। এসময় উপজেলা সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও খামার মালিকরা উপস্থিত ছিলেন।
ভেড়ামারা (কুষ্টিয়া) : এ উপলক্ষে বেলা ১১টায় র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডাক্তার মোঃ তারেক হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার আশিক বাহার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ শাহাজান আলী, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, আরএমও ডাক্তার লতিফুল কবির লিমন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রকিবুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌসীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আশাশুনি (সাতক্ষীরা): এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি এমপির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, পিআইও, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান প্রমুখ। তিন দিনের কর্মসূচির ২য় দিন শুক্রবার নাকনা ও মাদারবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও ভ্রাম্যমান প্রচারনার ব্যবস্থা এবং শনিবার ৩য় ও সমাপনী দিনে স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে। 

প্রিন্ট

আরও সংবাদ