খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ভেটেরিনারি পেশার সংকট নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি

খুকৃবি প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


ভেটেরিনারি পেশার বিদ্যমান সংকট নিরসন, কর্মসংস্থানের সুযোগ স¤প্রসারণ এবং পেশাগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে চার দফা দাবি জানিয়েছেন দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এই দাবিতে গত বুধবার প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আতিকুল ইসলাম। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক বুরহান সিয়ামসহ দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) প্রতিনিধি হিসেবে অংশ নেন ভেটেরিনারি, অ্যানিম্যাল এ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী মোঃ মুশফিকুর রহমান ও মোঃ সোহেল রানা।

প্রিন্ট

আরও সংবাদ