খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

কেকেবিএইউতে স্প্রিং-২০২৭ সেমিস্টারের ভর্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৯ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৭ সেমিস্টারে বৃহস্পতিবার বেলা ১১টায় ভর্তি মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। মেলার উদ্বোধনকালে রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ভর্তি কমিটির আহবায়ক ড. মোঃ মুঈন উদ্দিনসহ ভর্তি মেলা কমিটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। চলমান এ ভর্তি মেলা আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। এ বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৩০% পর্যন্ত টিউশন ফি ছাড় দেওয়া হচ্ছে। একই সাথে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্তদের জন্য রয়েছে সম্পূর্ণ টিউশন ফি ওয়েভ এর সুযোগ। এছাড়াও একটি সেমিস্টারের টিউশন ফি তিন দফায় পরিশোধের সুযোগ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা সপ্তাহের ৭ দিনই খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ