খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খুবিতে বিএসি প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন রিডিনেস কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
১২:৫০ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘বিএসি প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন রিডিনেস : স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড প্রিপারেশন ফর ক্লাস্টার টু এন্ড থ্রি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় উপাচার্য  বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, দক্ষতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে সব ডিসিপ্লিনকে অ্যাক্রেডিটেশনের আওতায় আনতে হবে। ডিসিপ্লিনগুলো অ্যাক্রেডিটেশন অর্জন করলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অ্যাক্রেডিটেশন কার্যক্রমও এগিয়ে যাবে। ক্লাস্টার-১ থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাস্টার-২ ও ৩-এর ডিসিপ্লিনগুলোও সহজেই এ কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে সেশন পরিচালনা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। সেশনে বিএসি অ্যাক্রেডিটেশনের রোডম্যাপ, প্রস্তুতি এবং ক্লাস্টার-১-এর ডিসিপ্লিনগুলোর অভিজ্ঞতা নিয়ে কেস প্রেজেন্টেশন করা হয়। সমাপনী সেশন পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। কর্মশালায় বিভিন্ন স্কুলের ডিন, ক্লাস্টার-২ ও ৩-এর অন্তর্ভুক্ত ডিসিপ্লিনগুলোর প্রধান এবং পিএসএসি’র সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ