খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের শাশুড়ীর পরলোকগমন, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৫০ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার শাশুড়ী ছবি রানী সাহা (৭০) গাজী মেডিকেল কলেজ হাসাপাতালে গত বুধবার রাত সাড়ে ৯টায় ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, লিভার ও ডায়াবেটিকস-সহ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রয়াতের শবদেহ খুলনা আর্য্য ধর্মসভা মন্দিরে আনা হয়। সেখানে মন্দির কমিটির নেতৃবৃন্দ, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ ও ব্রাহ্মণ সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া দুপুরে রূপসা মহাশ্মশানে সম্পন্ন হয়।
এসময়ে উপস্থিত ছিলেন আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর কুন্ডু, জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি সিধু চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক নব কুমার চক্রবর্ত্তী, রূপসা মহাশ্মশান ও শ্মশান মন্দির কমিটির যুগ্ম আহŸায়ক রতন কুমার দেবনাথ, চিন্ময় সাহা, দুলাল সরকার, অশোক ঘোষসহ আর্য্য ধর্মসভা ও রূপসা মহাশ্মশান মন্দির কমিটির কমিটির অসংখ্য নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি দুই পুত্র রাজীব সাহা ও সঞ্জীব সাহা রনি এবং এক কন্যা রীতা সাহা ও এক নাতনি পুষ্পিতা সাহাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ছবি রানী সাহার মৃত্যুতে গভীর শোক, আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ