খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসীর প্রতিবাদে নগর যুবদলের মোটরসাইকেল শোডাউন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫০ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড,  নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার প্রত্যয়ে রাজপথে সোচ্চার খুলনা মহানগর যুবদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে এবং কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম খানের বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণে মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস,  নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে খুলনা মহানগর যুবদল দৃঢ় প্রতিজ্ঞ।

প্রিন্ট

আরও সংবাদ