খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে ব্যাংকে পৃথক সেল গঠনের নির্দেশ

খবর প্রতিবেদন |
০২:৪০ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


আমদানি-রপ্তানিসহ বৈদেশিক বাণিজ্যের লেনদেনে পণ্যের প্রকৃত ও যৌক্তিক মূল্য নিশ্চিত করতে ব্যাংকগুলোকে পৃথক সেল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তত একটি মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। 
সার্কুলারে বলা হয়েছে, আমদানি, রপ্তানি, সেবা ও অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয় ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য প্রতিটি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে পৃথক সেল বা ইউনিট গঠন করতে হবে। এছাড়া ব্যাংকগুলোর কার্যক্রমের ধরন ও প্রয়োজন অনুযায়ী সাশ্রয়ী একটি আন্তর্জাতিক মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে হবে। এর মাধ্যমে  বৈদেশিক বাণিজ্যের লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন এ নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগেই পৃথক সেল গঠন ও মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রিন্ট

আরও সংবাদ