খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খোলা বাজারে ১৩০ টাকা ছাড়াল ডলার

খবর প্রতিবেদন |
০২:৪৫ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি দেশের খোলা বাজারেও বেড়েছে ডলারের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতি ডলারের বিনিময় মূল্য ১৩০ টাকা ছাড়িয়েছে। গত দু'দিন ধরে ডলার বিক্রি হচ্ছে ১৩০টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে। যদিও মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের আজকের দর নির্ধারিত আছে ১২৯ টাকা ৫০ পয়সা।
রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার থেকেই ১৩০ টাকা ৫০ পয়সার নিচে কোথাও নগদ ডলার মিলছে না। গত মঙ্গলবার ছিল ১৩০ টাকার নিচে। দুই সপ্তাহ আগেও খোলা বাজারে প্রতি ডলার ১২৮ টাকার আশপাশে কেনাবেচা হয়েছিল।
খোলাবাজারের পাশাপাশি বেড়েছে ব্যাংকেও বেড়েছে ডলারের দর। ব্যাংকগুলো এখন ১২৫ থেকে ১২৬ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্সের ডলার কিনছে। আর আমদানিতে ডলার বিক্রি করছে ১২৫টাকা ৩০ পয়সা পর্যন্ত দরে।
সংশ্লিষ্টরা জানান, জ্বালানি আমদানিতে খরচ অনেক বেড়েছে। বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত গতি না থাকায় বাজারে বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশগামী যাত্রীদের যাতায়াত কমে যাওয়ায় নগদ ডলারের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।
মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা জানান, ব্যাংকগুলোতে গিয়ে আশানুরুপ নগদ ডলার না পাওয়ায় গ্রাহকরা খোলা বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে হঠাৎ করেই চাহিদা বেড়ে যাওয়ায় দামের ওপর চাপ তৈরি হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ