খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খুলনায় প্রতিবাদ মিছিল

খবর বিজ্ঞপ্তি |
০৩:০১ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে খুলনায় আজও বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে খুলনা সদর থানা বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় নগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনের থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের সঞ্চালনায় মিছিল-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চৌধুরী হাসানুর রসিদ মিরাজ, কাজী মাহমুদ আলী, শফিকুল ইসলাম হোসেন, হালিমা আক্তার খানম, মোঃ নাসির উদ্দিন, মোঃ মনিরুজ্জামান মনি, গাজী আফছার উদ্দিন, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দীপু, ইফতেখার হোসেন বাবু, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মোঃ জাহাঙ্গীর হোসেন, বাইজীদ হোসেন, মনজুরুল আলম, নুরুল ইসলাম, সওগাতুল আলম ছগির, আমিন আহমেদ, জিয়াউর রহমান খান আপন, মাস্টার রফিকুল ইসলাম, জামির হোসেন দিপু, এস এম মুরাদ হোসেন, মেহেদী হাসান লিটন, বাবুল রানা, মাহফিজুল সরদার, সৈয়দ আজাদ, মৌফারসের আলম লেনিন, সরোয়ার মাতুব্বর, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, ময়েজ উদ্দিন চুন্নু, আলমগীর আজাদ মিলন, শাহারুজ্জামান মুকুল, সাঈদুর রহমান সাঈদ, তৌহিদুল ইসলাম বাবু, নাজমুল হক, বিএম জাকির হোসেন, আবুল কালাম আজাদ লাভলু, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, রমজান খলিফা, অমীন শেখ, ইঞ্জিঃ আলিম, আলী হোসেন সানা, আরিফুর রহমান আরিফ, আজমল হোসেন মিঠু, ইরিনা আক্তার, সাহেলা পারভিন রিক্তা, সুলতানা রহমান, লায়লা পারভিন ও শারমিন আক্তার প্রমুখ।

 

প্রিন্ট

আরও সংবাদ