খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মশিউর, সম্পাদক শফিউল

ঝিনাইদহ প্রতিনিধি |
০৩:০৩ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের নির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে এস এম মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শফিউল আলমসহ পূর্ণাঙ্গ প্যানেলের সব প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার এড. মোহাম্মদ তারিকুল আলম। ফলাফল ঘোষণার পর আইনজীবী সমিতি প্রাঙ্গণে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকর্মী আইনজীবীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৭ সালের নির্বাহী পরিষদের নির্বাচনে নির্ধারিত পদগুলোর বিপরীতে কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী সব প্রার্থীকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী ঘোষণা করা হয়।
নবনির্বাচিত নির্বাহী পরিষদে সহ-সভাপতি পদে কাজী একরামুল হক আলম, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ইসারত হোসেন খোকন, কোষাধ্যক্ষ পদে মোঃ মোর্শেদ ইমাম বাবু, সাহিত্য, সংস্কৃতি, গ্রন্থাগার ও প্রযুক্তি সম্পাদক পদে শেখ মোঃ শফিউল আলম লুলু, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে মোঃ পান্না বিশ্বাস এবং ধর্ম ও বিজ্ঞান সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে মোঃ দবির হোসেন, মোঃ রাশিদুল হাসান জাহাঙ্গীর, মোঃ শামসুজ্জামান লাকি, মোঃ আকিদুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান-২, বিনা খাতুন, মোঃ জাহিদুর রহমান, মোঃ মহিদুল ইসলাম এবং মোঃ রফিকুজ্জামান মল্লিক মাখন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি এস এম মশিউর রহমান জানান, বার ও বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখা, বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সহযোগিতা করা এবং আইনজীবী সমিতির সার্বিক উন্নয়ন ও পেশাগত মর্যাদা রক্ষায় নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

প্রিন্ট

আরও সংবাদ