খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

নগরীতে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম, হাসপাতালে নিলেন রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক |
০৩:০৪ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


নগরীতে রানা নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার  ভোরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল-ফারুক সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। রানা বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে, স¤প্রতি সে আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন। 
স্থানীয়রা জানান, ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রানার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রানাকে এক রিকশাচালক উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আহত রানার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ