খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

রূপসায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে হেলাল

খুলনা-৪ আসনের প্রতিটি উপজেলায় মিল্কভিটা প্ল্য্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে

রূপসা প্রতিনিধি |
০৩:০৭ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে খামারিদের স্বাবলম্বী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় খুলনা-৪ আসনের প্রতিটি উপজেলায় মিল্কভিটার কার্যক্রম স¤প্রসারণ এবং একটি করে মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে রূপসা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রূপসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার।
এমপি বলেন প্রতিটি উপজেলায় একটি দুধ সংগ্রহ কেন্দ্র, মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এলাকার গরু ও ছাগলের খামারিদের কাছ থেকে সরাসরি দুধ সংগ্রহ করে মিল্কভিটার মাধ্যমে বাজারজাত করার ব্যবস্থা করা হবে। আমাদের এলাকার অনেক মানুষ গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু অনেক সময় খামারিরা উৎপাদিত দুধের ন্যায্য দাম পান না। দুধ বিক্রির জন্য তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা চাই, খামারিরা যেন বাড়ির কাছেই দুধ বিক্রির সুযোগ পান এবং উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে খামারিদের আয় বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। এজন্য খুলনা-৪ আসনের সব এলাকার খামারিদের কাছে এ পরিকল্পনার কথা পৌঁছে দিতে হবে। প্রাণিসম্পদ কর্মকর্তাদেরও খামারিদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ, চিকিৎসা ও কারিগরি সহযোগিতা দিতে হবে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, জেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক খান জুলফিকার আলী, জি এম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপি’র আহŸায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রুনু। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তৃতা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, ইউআরসি ইনস্ট্রাক্টর কাজী এহতেশামুল হক, খুলনা জেলা বিএনপি’র সদস্য আছাফুর রহমান, উপজেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র।

প্রিন্ট

আরও সংবাদ