খুলনা | শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমানের কর্মকর্তা বরখাস্ত

খবর প্রতিবেদন |
০১:২৭ এ.এম | ২৮ নভেম্বর ২০২৬


ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা একটি ভিডিও পোস্ট এবং এর মন্তব্যে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখাকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম মোঃ রফিকুল আলম। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) পদে কর্মরত। বৃহস্পতিবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাক্সিক্ষত বিষয় প্রচার করায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণœ হয়েছে।
আদেশে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাঁকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লেখেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

প্রিন্ট

আরও সংবাদ