খুলনা | শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

পেশাজীবী ফোরাম মহানগরীর সহযোগী ও কর্মী সম্মেলন

‘দেশ, জাতি ও পুনরুদ্ধার হওয়া গণতন্ত্র রক্ষার্থে পেশাজীবীদেরকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে’

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ২৮ নভেম্বর ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশব্যাপী জ্বালাও পোড়াও সহিংসতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে চায়। তারা পালিয়ে যাওয়া শেখ হাসিনা আবারও ফিরে আসবে বলে আস্ফালন দেখাচ্ছে। দেশ, জাতি ও পুনরুদ্ধার হওয়া গণতন্ত্র রক্ষার্থে পেশাজীবীদেরকে যার যার অবস্থান থেকে ভ‚মিকা রাখতে হবে। তিনি জ্বালাও পোড়াও সহিংসতার অপরাজনীতি থেকে দেশকে রক্ষা করতে পেশাজীবীদের অগ্রণী ভ‚মিকা রাখার আহŸান জানান।
গতকাল শুক্রবার সকালে পেশাজীবী ফোরাম খুলনা মহানগরীর উদ্যোগে সহযোগী ও কর্মী সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন, ঈমান ও পেশাগত উন্নয়ন, পেশাজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ  সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ইসলামী আন্দোলন, ঈমানের অপরিহার্য দাবি, পেশাগত জীবনে সেরাদের অনুসরণ এবং স্বাস্থ্য সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
পেশাজীবী ফোরাম মহানগরী আমীর মাওলানা মোঃ আবু সালেহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা  সদস্য ও মহানগরী সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, মহানগরীর সহকারি সেক্রেটারি ও পেশাজীবী থানার তত্ত¡াবধায়ক প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম। পেশাজীবী থানার সেক্রেটারি মোঃ আব্দুল মান্নানের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, পেশাজীবী থানার সাবেক সেক্রেটারি  ডাঃ এহসানুল কবির,  পেশাজীবী থানার সহকারী সেক্রেটারি সোহেল রানা, থানার কর্ম পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক রানা, মাওলানা হুসাইন বিন আমজাদ, মনিরুল ইসলাম, কামাল হোসেন, আল আমিন আকাশ, এনডিএফ-এর সভাপতি ডাঃ আসাদুল্লাহিল গালিব, শিক্ষক ফোরামের সভাপতি নজরুল ইসলাম নোমান,  ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি তারেক বিপ্লব, পলিটেকনিক ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল কালাম প্রমুখ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে  সম্মেলনে  কার্যক্রম শুরু হয়। এছাড়া দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্রিলিয়ান্ট ডিবেটিং ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা, ইসলামী সংগীত, নাশিদ, হামদ ও বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
এর সম্মেলন পেশাজীবীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, পারস্পরিক স¤প্রীতি ও পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে হাতটা বাদ ব্যক্ত করেন আয়োজকরা।
নগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন সুযোগ সৃষ্টি করেছে। মানুষ ভালো ও মন্দের ব্যবধান বুঝতে শিখেছে। তিনি বলেন, একজন আদর্শ পেশাজীবী হিসেবে এই সুযোগকে কাজে লাগিয়ে স্ব-স্ব পেশার মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। ফ্যাসিবাদী দুঃশাসনের ভয়াবহ সময়কে স্মরণ করে তিনি বলেন, আমাদের জনশক্তিকে ধ্বংস করতে সর্বোচ্চ অত্যাচার নির্যাতন করা হয়েছে। খুন গুম, কারাবন্দি করা হয়েছে। কিন্তু তারা বিজয়ী হতে পারেনি। তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। মানুষ বুঝতে পেরেছে, কারা ন্যায় ও ইনসাফের পক্ষে রয়েছে। মানুষ তাদের পক্ষে রায় দিতে চায়। মানুষের সেই রায়কে আমার পক্ষে নিতে পেশাজীবীদেরকে যথাযথ ভ‚মিকা রাখার জন্য আহŸান জানান তিনি।
মহানগরী আমীর আরো বলেন, ইহকালীন জীবন শেষে মানুষের অনন্ত জীবনের সূচনা হয়। যে জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। সেই জীবনের ভালোর জন্য আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ