খুলনা | শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা : আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি |
০১:৪০ এ.এম | ২৮ নভেম্বর ২০২৬


দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্মের দায় দলের আদর্শের ওপর চাপানো যাবে না। দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি কিংবা অনৈতিক কর্মকান্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। দলের আদর্শ ও সুনাম রক্ষায় প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ব্যক্তির স্বার্থসিদ্ধির কারণে দলের ভাবমূর্তি ক্ষুণœ হতে দেওয়া উচিত নয়।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসব প্রতিষ্ঠানের শিক্ষা, ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই অনুদান দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এড. এম এ মজিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের অনুদানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে।
শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে প্রশাসনের কাছে কোনো ধরনের তদবির না করতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহŸান জানান। তিনি বলেন, বিএনপি, জামায়াত কিংবা অন্য যে দলেরই হোন না কেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের রক্ষায় কেউ তদবির করবেন না। এ বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট থাকা উচিত। একই সঙ্গে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের শান্তি, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সব হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকব।
২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যাকান্ডের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। মাত্র ২০ দিনে ২০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন বলেও তিনি দাবি করেন। তাঁদের কেউ হাত, কেউ পা, আবার কেউ চোখ হারিয়েছেন। অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।
তিনি আরও বলেন, এত হত্যাকান্ড ও নির্যাতনের পরও কেউ কেউ বাংলাদেশকে হুমকি দেওয়ার চেষ্টা করছে। গোপালগঞ্জের লোকজনকে দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর অভিযোগও করেন তিনি। তবে এসব করে কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি দেন।
কালীগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান রয়েছেন, তিনি একাই যথেষ্ট। আপনাদের সংসদ সদস্যও আছেন। এরপরও যদি মনে করেন, আমাকে প্রয়োজন, তাহলে জানাবেন। আমি আমার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি এড. এম এ মজিদ, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক হামিদুল ইসলাম হামিদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 

প্রিন্ট

আরও সংবাদ