খুলনা | শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৪০ এ.এম | ২৮ নভেম্বর ২০২৬


সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে আমির হামজা নামে এক যুবক আটক হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে। আটক আমির হামজা জেলার দেবহাটা উপজলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতে আইনজীবী সহকারী হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনা সদস্য পরিচয়ে বিয়ের কথা বলে পরানদহা গ্রামে মেয়ে দেখতে যান আমির হামজা। কথাবার্তার একপর্যায়ে তার পরিচয় ও আচরণে সন্দেহ হয় মেয়ের পরিবারের সদস্যদের। এসময় তার ভুয়া পরিচয়ের বিষয়টি সামনে এলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্রসহ মোবাইল ফোন জব্দ করা হয়। জাতীয় পরিচয়পত্রে তার নাম আমির হামজা উল্লেখ থাকলেও সেনাবাহিনীর পরিচয়পত্রে তার নাম রয়েছে মিনাজ উদ্দিন। 
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

প্রিন্ট

আরও সংবাদ