খুলনা | শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪১ এ.এম | ২৮ নভেম্বর ২০২৬


সাংবাদিক, উন্নয়ন চিন্তক, সংগঠক ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক দিন জ্বরে ভোগার পর তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল সাংবাদিকতা অঙ্গনসহ বৃহত্তর খুলনার সর্বস্তরের মানুষের মধ্যে। দেখতে দেখতে ১১ বছর পেরিয়ে গেছে। কিন্তু খুলনার সাংবাদিকতা, উন্নয়ন আন্দোলন এবং জনস্বার্থের নানা উদ্যোগে তাঁর অনুপস্থিতি আজও গভীরভাবে অনুভ‚ত হয়। সময়ের ব্যবধানে তাঁর স্মৃতি আরও উজ্জ্বল হয়েছে, অথচ তাঁর রেখে যাওয়া শূন্যতা পূরণ হয়নি।
পেশাগত জীবনের বাইরেও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন তিনি। সম্পাদক পরিষদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি, বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপারসন ও সমবায় আন্দোলনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভ‚মিকা। সমবায় অঙ্গনে কেন্দ্রীয় পর্যায়েও নির্বাচিত নেতৃত্ব দিয়েছেন। একজন সুবক্তা হিসেবেও তাঁর পরিচিতি ছিল। জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞার সমন্বয়ে জাতীয় পর্যায়েও তিনি ছিলেন সুপরিচিত মুখ।
১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন লিয়াকত আলী। ২০১৫ সালের ২৮ নভেম্বর ৬৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। 
কর্মসূচি : লিয়াকত আলীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ইকবালনগর জামে মসজিদে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া ইকবালনগরসহ কয়েকটি মাদ্রাসায় এতিম শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাদ এশা পূর্বাঞ্চলের বার্তাকক্ষে তাঁর স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ