খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

চিতলমারীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেফতার

চিতলমারী প্রতিনিধি |
০৪:৪২ পি.এম | ২৮ নভেম্বর ২০২৬


বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান কুৃমার ব্রহ্ম (৫৫) ও উপজেলা তাঁতী লীগের প্রচার সম্পাদক কৌশিক সাহা (৩৩)। শনিবার (২৮ নভেম্বর) সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিধান কুৃমার ব্রহ্ম উপজেলার কালশিরা গ্রামের মৃত কিরণ চন্দ্র ব্রহ্ম’র ছেলে ও কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কৌশিক সাহা উপজেলা সদর বাজারের মৃত বৈদ্য নাথ সাহার ছেলে ও মুদি ব্যবসায়ী।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, আইন-শৃঙ্খলা ও জনসাধারণের জান-মাল রক্ষার্থে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান কুৃমার ব্রহ্মকে কালশিরা এলাকা থেকে এবং তাঁতী লীগের প্রচার সম্পাদক কৌশিক সাহাকে সদর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামী। সেই মামলায় শনিবার (২৮ নভেম্বর) সকালে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। 

প্রিন্ট

আরও সংবাদ