খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

খবর প্রতিবেদন |
০৬:১০ পি.এম | ২৮ নভেম্বর ২০২৬


সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে ৯৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪২৫ জন, ময়মনসিংহে ৩৫, চট্টগ্রামে ১৮৯, খুলনায় ১১২, রাজশাহীতে ৫৮, রংপুরে ৩৩, বরিশালে ৯৫ ও সিলেটে দুজন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৩০ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪ হাজার ৪৬৪ জন।

মাসভিত্তিক মৃত্যুর হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ ও অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ২৮ দিনে মারা গেছে ১১১ জন।

প্রিন্ট

আরও সংবাদ