খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৬:৩৬ পি.এম | ২৮ নভেম্বর ২০২৬


বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ প্রমুখ।

বক্তারা আওয়ামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শেখ হাসিনা দেশে ফিরলে ফাসির দড়িতে ঝুলতে হবে বলে হুশিয়ারি দেন বিএনপি নেতারা।

পরে জেলা বিএনপির নেতৃত্বে শহর জুড়ে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়। মহড়া ও সমাবেশে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা যুব দলের সভাপতি সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

প্রিন্ট

আরও সংবাদ