খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

চিতলমারী ইউনিয়ন বিএনপি’র সভাপতিকে দল থেকে অব্যাহতি

চিতলমারী প্রতিনিধি |
১২:০৭ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


চিতলমারী সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান মনিরুজ্জামানকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হক, মোঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. অসীম সমাদ্দার ও যুগ্ম-আহবায়ক শিপন মুন্সি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে অব্যহতি প্রদান করা হয়। শনিবার রাত ৮ টায় সাংবাদিকদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।  
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের সাথে নিবিড় যোগাযোগ এবং সহযোগীতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫নং চিতলমারী সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান মনিরুজ্জামানকে সভাপতি পদ থেকে অব্যহতি প্রদান করে ১নং সহ-সভাপতি মোঃ মোতালবে শেখকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের সাথে নিবিড় যোগাযোগ এবং সহযোগীতার কথা অস্বীকার করে খান মনিরুজ্জামান বলেন, ‘সব সময় আমি দলের প্রতি শ্রদ্ধাশীল। এইমাত্র দলীয় কাজ সেরে চিতলমারীতে পৌঁছালাম। আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে এটা করা হয়েছে।’
চিতলমারী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হক বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চিতলমারী সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। একই সাথে ১নং সহ-সভাপতি মোঃ মোতালবে শেখকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।’

প্রিন্ট

আরও সংবাদ