খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যকর শহর প্রকল্পের আওতায় খুলনায় কমিউনিটিভিত্তিক সাঁতার প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৪ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের তত্ত¡াবধানে পরিচালিত স্বাস্থ্যকর শহর প্রকল্পের আওতায় শনিবার সকাল ১১টায় ২৯ নম্বর ওয়ার্ডের মিউনিসিপ্যাল ট্যাংক রোড জামে মসজিদ সংলগ্ন পুকুরে কমিউনিটিভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ।
নগরবাসীকে শারীরিক পরিশ্রমে উদ্বুদ্ধ করার লক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) কারিগরি সহায়তায় এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিক নিস্ক্রিয়তা হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। সাঁতার একটি সহজ ও আনন্দদায়ক শারীরিক ব্যায়াম, যা সব বয়সের মানুষ নিয়মিত চর্চা করতে পারেন। পাড়া মহল্লার পুকুরকে কাজে লাগিয়ে এলাকাবাসীকে নিয়মিত শারীরিক চর্চায় আগ্রহী করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের সর্বমোট ৪০ জন সাঁতারু অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণকালে তিনি নগরীর পুকুরসমূহ পরিচ্ছন্ন রাখার লক্ষে পুকুরগুলি নিয়মিত ব্যবহার করার জন্য নগরবাসীর প্রতি আহŸান জানান।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মোঃ রেজা রশীদসহ কেসিসির কর্মকর্তা, হেলদি সিটি ফোরামের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলদি সিটি প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রিন্ট

আরও সংবাদ