খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

নগরীতে অবাচী’র উদ্যোগে এ্যাকুয়াপনিক্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


মানবিক উন্নয়ন সংস্থা ‘অবাচী’-এর উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করা ও স্বল্প জায়গায় স্বাস্থ্য বান্ধব খাদ্য উৎপাদনের লক্ষ্যে এ্যাকুয়াপনিক্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়, শনিবার বেলা ১১টায়। সংস্থার নির্বাহী পরিচালক বনানী ঘোষের সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধন করেন সংগঠনের ভাইস- চেয়ারম্যান মোঃ তৌহিদুর রহমান। 
সংগঠনের চেয়ারম্যান খোঃ মাজহাব উদ্দিন পল্লবের সার্বিক তত্ত¡াবধানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের পক্ষে অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু ও নির্বাহী সদস্য মৎসবিদ গৌতম কুমার ঘোষ। প্রধান প্রশিক্ষক ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এগ্রিবিজনেস বিভাগ চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন। 
ট্রেনিং-এ নাসরীন সুলতানা ডীনা, সালমানুল মেহেদী মুকুট, সুজন কুমার বিশ্বাস, মোঃ রুস্তম আলী টুলু, মোস্তফা কামালসহ নগরীর ১৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণে অংশগ্রহণের সনদপত্র প্রদান করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ