খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

পশ্চিম বানিয়াখামার মাদ্রাসার বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ক্যাডেট মুফতি রুহুল আমিন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও দেশব্যাপী শুরু হয়েছে নার্সারি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৬। শনিবার সকাল ১০টায় সারাদেশের শতাধিক কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। আগামী ২৯ নভেম্বর, রবিবার এ পরীক্ষা শেষ হবে।
পরীক্ষার প্রথম দিনে খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির চেয়ারম্যান মাওলানা মুফতি রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের সচিব ও পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান, হল সুপার ও বাগেরহাটের যাত্রাপুর ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মোঃ আজাদুল ইসলাম, মুফতি নাঈম আশরাফ, আস-সুন্নাহ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা ইমদাদ উল্লাহ আজমী, বটিয়াঘাটার আল কারীম ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, উসওয়ায়ে হাসানাহ বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান, হল পরিদর্শক হাফেজ ইসমাইল হোসেন, হাফেজ মাওঃ সালমান, মোঃ রাসেল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ শফিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এবারের ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষায় দেশব্যাপী ২০০-এর অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে এ বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
 

প্রিন্ট

আরও সংবাদ