খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

কেকেবিএইউতে পরীক্ষার ফলাফল স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রকাশের লক্ষ্যে ডেমো প্রদর্শন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৯ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) সম্মেলন কক্ষে পরীক্ষার ফলাফল স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রকাশের লক্ষ্যে ডেমো প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।
ডেমো প্রদর্শনে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোগ্রামার মোঃ সাইফুল ইসলাম। তিনি পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ, নম্বর সংযোজন, প্রক্রিয়াকরণ এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফলাফল প্রকাশের বিভিন্ন ধাপ বিস্তারিত ভাবে তুলে ধরেন। প্রস্তাবিত ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ফলাফল প্রক্রিয়াকরণ আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট কার্যক্রমের ব্যবহারিক দিক প্রদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রিন্ট

আরও সংবাদ