খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

কেসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানের বিদায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৯ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি’র সচিব মোঃ রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম ও ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ^াস প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ