খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

৫৪ কোম্পানির ৩৭৭ সদস্যের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন

পেশাগত সম্পর্ক ছাপিয়ে পারিবারিক বন্ধনে শিপিং এজেন্টস এ্যাসোসিয়েশনের প্রথম মিলনমেলা

খবর বিজ্ঞপ্তি |
১২:৫০ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


পেশাগত সম্পর্কের গণ্ডি পেরিয়ে পারস্পরিক স¤প্রীতি, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ শিপিং এজেন্টস এ্যাসোসিয়েশন, খুলনার উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পারিবারিক মিলনমেলা। সংগঠনের ইতিহাসে স্মরণীয় এই আয়োজনে বিভিন্ন শিপিং এজেন্সির কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মিলনমেলায় ৫৪টি কোম্পানির ১৩৩ জন প্রতিনিধি নিবন্ধন করেন। পরিবারের সদস্যসহ সর্বমোট ৩৭৭ জন এতে অংশগ্রহণ করেন। 
অনুষ্ঠান সফল করতে কার্যনির্বাহী কমিটি ও আয়োজক কমিটির সদস্যদের আন্তরিকতা, পরিশ্রম ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি। বিশেষভাবে নিবিড় গুহ রায় এবং তাঁর নেতৃত্বে কাজ করা উদ্যমী তরুণদের ধন্যবাদ জানান তিনি। তাঁদের স্বেচ্ছাশ্রম, দক্ষতা ও নিষ্ঠার কারণে পুরো আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন।
সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ রফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহিদ হোসেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন ওয়াহিদুজ্জামান, এন এস গুহ রায়, আবদুস সবুর, ক্যাপ্টেন শাহীন ইকবাল, এস মহিউদ্দিন আহমেদ ও আকরাম হোসেন। 

প্রিন্ট

আরও সংবাদ