খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

যশোর ৪৯ বিজিবির অভিযানে সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি |
০১:০০ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে। শনিবার  বিকেলে ৪৯ বিজিবি’র আওতাধীন বেনাপোল চেকপোস্ট ও আমড়াখালী চেকপোষ্টের টহলদলের সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, তৈরি পোশাক, জিরা, ফুসকা, কিসমিস, চকলেট, খাদ্য সামগ্রী, আমসত্ত¡, ওষুধ, পান মশলা ও কসমেটিক্স সামগ্রী আটক করে। আটক মালামালের সিজার মূল্য ২৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা বলে জানায় বিজিবি। 
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিপুল পরিমাণ এই চোরাচালানী পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার ভারতীয় পণ্যগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে । সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রিন্ট

আরও সংবাদ