খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ : ১৪ পদের ভোটযুদ্ধে ২৮ প্রার্থী

আল মাহমুদ প্রিন্স |
০১:২৪ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


ঐতিহ্যবাহী খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-(২০২৭) ঘিরে এখন উৎসবমুখর হয়ে উঠেছে পুরো আদালতপাড়া। আজ (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ। সমিতির ২য় তলায় (দক্ষিণ ভবন) স্থাপিত ১৪টি বুথে ১ হাজার ৪৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। নির্বাচনী শিবিরগুলোতে (তাঁবু) শোভা পাচ্ছে প্যানেল পরিচিতি। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে দু’টি প্যানেল থেকে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দু’টি হলো ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ মনোনীত প্যানেল এবং ‘আইনজীবী ঐক্য’ প্যানেল।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল : এই প্যানেল থেকে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ এবং সাধারণ সম্পাদক পদে মোঃ তৌহিদুর রহমান চৌধুরী (তুষার) প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্য পদের প্রার্থীরা হলেন সহ-সভাপতি এবিএমএ ওমর আলী ও মোঃ কামাল হোসেন, যুগ্ম-সম্পাদক জয়দেব কুমার সরদার, লাইব্রেরি সম্পাদক এসএম সাইফুর রহমান (সুমন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  জুলকার নাঈম, কার্যনির্বাহী সদস্য ইসরাত জাহান (তিশা), উজ্জ্বল চন্দ্র দে, মোঃ নাসির উদ্দিন হাওলাদার (আরমান), মোঃ মিজানুর রহমান (বাবু), মোঃ মিলন মাহমুদ, মোঃ মোশাররফ হোসেন শেখ এবং সারমিন মারিয়া (মুক্তি)।
আইনজীবী ঐক্য প্যানেল : এই প্যানেল থেকে সভাপতি পদে লস্কর শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম (লিটন) লড়ছেন। প্যানেলটির অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি মুহঃ আব্দুল মান্নান ও এএএম মমিনুজ্জামান, যুগ্ম-সম্পাদক মোঃ হানিফ উদ্দিন, লাইব্রেরি সম্পাদক জিএম মোহেব্বুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য এস এম মাহবুবুর রহমান, মোঃ মুজাহিদুল ইসলাম, এস এম রুহুল আমিন, মোঃ লুৎফর রহমান, শর্মিষ্ঠা রানী কুন্ডু, শেখ মোঃ হুসাইন কবির এবং মোঃ নওশের আলী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট আইনজীবী শেখ নুরুল হাসান রুবা। কমিটির অপর দুই সদস্য হলেন বিশিষ্ট আইনজীবী মোঃ মোমিনুল ইসলাম ও এড. এস এম মুজিবর রহমান।

প্রিন্ট

আরও সংবাদ