খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সীমান্তের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষায়

সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্ত পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৫৩ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


দেশের সীমান্ত সুরক্ষা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের হাড়দ্দা গ্রামে অবস্থিত সীমান্তের ১নং মেইন পিলারসহ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
হাড়দ্দা গ্রামে অবস্থিত ১ নম্বর মেইন পিলার (১ এমপি) এবং এর আশপাশের সংশ্লিষ্ট সীমান্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি সীমান্তের চাক্ষুষ নকশা পর্যালোচনা করেন এবং সীমান্তের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
সীমান্ত পরিদর্শনকালে জেলা প্রশাসক বিজিবি ৩৩ ব্যাটালিয়ান ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ সময় সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ  কর্নেল কাজী আশিকুর রহমান ওএসপি, পিএসসি, পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমসহ জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
উলে­খ্য, সাতক্ষীরার ভোমরা সীমান্ত দেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এ অঞ্চলের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ প্রশাসনের সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

প্রিন্ট

আরও সংবাদ