খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

নগরীর ওয়ার্ড আমীর সভাপতি ও সেক্রেটারি শিক্ষাশিবির

জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি হচ্ছে জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন : মাহফুজুর

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


দেশের বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপট তুলে ধরে মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, “গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি হচ্ছে জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন। গণভোটের গণরায় মেনে নিতে হবে, অন্যথায় প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। 
শনিবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড আমীর, সভাপতি ও সেক্রেটারিদের শিক্ষাশিবির-২০২৬ এ সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। 
নগর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জামায়াতের মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, মহানগর কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা,  মীম মিরাজ হোসাইন, মুহাম্মাদ আব্দুল গফুর, খানাজাহান দক্ষিণ থানা আমীর ইসমাইল হোসেন পারভেজ, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা জাহিদুর রহমান নাঈম, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলিমুল হক মিরাজ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. গোলাম কিবরিয়া, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আহসান উল­াহ সিদ্দিকী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী বায়েজিদ হোসেন প্রমুখ।
শিক্ষাশিবিরে উপস্থিত ওয়ার্ড আমীর, সভাপতি ও সেক্রেটারিদের উদ্দেশ্যে তিনি বলেন, সংগঠনের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল হিসেবে আপনাদের প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। নৈতিকতা ও চারিত্রিক মাধুর্য দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের মতামতের মর্যাদা রক্ষায় রাজপথে ও ময়দানে অতন্দ্র প্রহরীর ভ‚মিকা পালন করতে হবে।
দিনব্যাপী এ শিক্ষাশিবিরে খুলনা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের আমীর, সভাপতি ও সেক্রেটারিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মহানগরীর অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সাংগঠনিক পরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম স¤প্রসারণ এবং আগামী দিনের করণীয় বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন।

প্রিন্ট

আরও সংবাদ