খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

রূপসায় এমপি আজিজুল বারি হেলাল

মাঠপর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতে হবে

রূপসা প্রতিনিধি |
০২:০৩ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলছেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। মাঠপর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে হবে। একজন খেলোয়াড় যেন তার মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে খেলাধুলাকে জীবনের অন্যতম অবলম্বন হিসেবে বেছে নিতে পারেন, সেই পরিবেশ তৈরি করা জরুরি। তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশ, ক্রীড়াবিদদের যথাযথ মূল্যায়ন এবং খেলাধুলার মানোন্নয়নে সরকার কাজ করছে। খেলোয়াড়দের উৎসাহিত করতে ভাতার ব্যবস্থাও করা হচ্ছে। এর ফলে মেধাবী ও প্রতিশ্র“তিশীল খেলোয়াড়রা আরও ভালো করার অনুপ্রেরণা পাবেন এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
এমপি শুক্রবার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া এলাকায় দেয়াড়া ইয়াং বয়েজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই ক্রীড়াবান্ধব রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলার প্রসারে বিএনপি গুরুত্ব দিয়ে আসছে। বর্তমান বিএনপি সরকারও ক্রীড়াকে এগিয়ে নিতে এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্রীড়াবিদদের যথাযথ সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা চাই, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ছেলে মেয়েরাও তাদের যোগ্যতা দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনুক। ক্রীড়াঙ্গন হবে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতার ক্ষেত্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক খান জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপি’র সদস্য আনিসুর রহমান আনিস। ফাইনাল খেলায় আদর্শ বয়েজ ক্লাব ও জেবিএম দলের মধ্যে তীব্র প্রতিদ্ব›িদ্বতা হয়। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই উপহার দেয়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে আদর্শ বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে রানারআপ হয় জেবিএম দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য আদর্শ বয়েজ ক্লাবের মোঃ পলাশ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এরপর এমপি আজিজুল বারি হেলাল আগামী ২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের প্রতিবাদে রূপসা উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় গোডাউনের মোড়স্থ নৈহাটি ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্লা খাইরুল ইসলাম। উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, আসাবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল শেখ, সদস্য রয়েল শেখ, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ কুমার মিত্র।

প্রিন্ট

আরও সংবাদ