খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

বটিয়াঘাটায় মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় ২ দুর্বৃত্ত আটক

বটিয়াঘাটা প্রতিনিধি |
০২:০৪ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


বটিয়াঘাটায় মোটরসাইকেল আরোহী ইমন হোসেনকে গতিরোধ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। এ সময় হাতঘড়ি, মোটরসাইকেল, মানিব্যাগ, আইফোন ছিনিয়ে নেয় তারা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ চাঁদাবাজ আটক করে থানা পুলিশ। ঘটনাটি ঘটে খুলনা-চালনা মহাসড়কের ঝড়ভাঙ্গা এলাকায় গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে। 
পুলিশ জানায়, বটিয়াঘাটা উপজেলার কেএমপির লবনচরা থানার সাচিবুনিয়া মদিনাবাগ এলাকার ইয়াছিন মলি­কের পুত্র ইমন হোসেন রাত পৌনে দশটার দিকে নগরীর খুলনা থেকে নিজ ব্যবহৃত মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঝড়ভাঙ্গা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সাচিবুনিয়া ওয়াপদা রোড এলাকার সুলতান শেখের পুত্র আলী আকবর ওরফে মোহাম্মদ আলী (২৫), আবুল কালাম গাজীর পুত্র মোঃ আরিফ (২০) এবং পলাতক সোহান ও আরাফাতসহ অন্যরা তার মোটরসাইকেলের গতিরোধ করে পার্শ¦বর্তী একটি স্থানে নিয়ে কাছে থাকা সবকিছু ছিনিয়ে নেয়। একপর্যায়ে তার বড় ভাই সুমন ইসলামের মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কিন্তু ওই সময় তার কাছে ওই পরিমাণ টাকা নেই বলে জানালে সন্ত্রাসীরা ইমনকে মোটরসাইকেলে তুলে নিয়ে রওনা দিয়ে মলি­কের মোড়ে পৌঁছালে কর্তব্যরত টহল পুলিশের এসআই চিরঞ্জীত মন্ডলসহ সঙ্গীয় ফোর্স তাদের গতিরোধ করে। এসময় সন্ত্রাসী রোহান ও আরাফাত ইমনের মোটরসাইকেল ও ছিনিয়ে নেওয়া মালামাল নিয়ে পালিয়ে যায়। 
অপহৃত ইমন পুলিশকে সব খুলে বললে পুলিশ ইমনকে উদ্ধারসহ  সন্ত্রাসী মোহাম্মদ আলী ও আরিফকে আটক করে। পরবর্তীতে পালিয়ে যাওয়া অপর আসামিদের আটকের জন্য ধাওয়া করে। ধাওয়া খেয়ে সোহান ও আরাফাত মোটরসাইকেলটি জলমা পুরাতন খেওয়া ঘাট সংলগ্ন গোবিন্দ মন্দিরের সামনে রেখে দৌড় দিলে পুলিশ সেখান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ শনিবার আটক দুই ছিনতাইকারী ও চাঁদাবাজকে আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় মামলা রুজু হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ