খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের বিধিনিষেধ নিয়ে সিদ্ধান্ত কাল

খবর প্রতিবেদন |
১২:১৯ এ.এম | ১০ জুন ২০২১

কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত খোলার বিষয়ে আগামীকাল শুক্রবার (১১ জুন) সিদ্ধান্ত আসতে পারে। টিকা গ্রহণকারীরা কীভাবে প্রতিবেশী দেশে সহজে ভ্রমণ করতে পারেন এ নিয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
করোনার মহামারির কারণে বর্তমানে কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ রয়েছে। তবে কানাডার নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা যুক্তরাষ্ট্র থেকে দেশে প্রবেশের অনুমতি পেয়েছেন। গত মাসে কোভিড-১৯ পরীক্ষা এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে ভ্রমণ শুরু করার জন্য নির্দেশিকা  তৈরি করেছিল দেশটির ফেডারেল প্যানেল। এমনিতে সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ২১ জুন শেষ হওয়ার কথা রয়েছে। তাই শুক্রবার কী ঘোষণা আসে, সেদিকে সবাই তাকিয়ে আছেন।
এদিকে মঙ্গলবার (৮ জুন) অটোয়ায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যখন ঘোষণা দেওয়ার কথা হয়েছে, তখন আপনি নিশ্চিত হতে পারেন যে আমরা সেগুলো করব। তবে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, যারা পুরোপুরি ভ্যাকসিন পেয়েছেন তারা সর্বপ্রথম ভ্রমণের সুবিধা পাবেন। জনগণ যাতে তাদের ভ্যাকসিনের দু’টি ডোজ গ্রহণ করে, সেজন্য উৎসাহ দিতে টিকার ডোজ সম্পন্নকারী কানাডিয়ানদের প্রতি নিষেধাজ্ঞাগুলো সহজ করা হবে।
অন্যদিকে অপ্রয়োজনীয় ভ্রমণকে সীমাবদ্ধ করে যুক্তরাষ্ট্র-কানাডার যৌথ উদ্যোগের বিষয়টি পুনর্বিবেচনার আহŸান জানিয়েছে কানাডার পর্যটন ও ব্যবসায়িক সংস্থাগুলো।
 

প্রিন্ট

আরও সংবাদ