খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

বিএনপি নেতা রবির ভগ্নিপতির মৃত্যুতে কেন্দ্রীয় নেতা বকুলের শোক

খবর বিজ্ঞপ্তি |
০৭:৩১ পি.এম | ১১ জুন ২০২১

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য খান রবিউল ইসলাম রবির ভগ্নিপতি অবসরপ্রাপ্ত নৌ-বাহিনীর কর্মকর্তা নগরীর খালিশপুর মুজগুন্নী আবাসিক এলাকার বাসিন্দা আলহাজ্ব খায়রুল ইসলাম মঞ্জু বুধবার সন্ধ্যায় ব্রেন স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আজ শুক্রবার (১১ জুন) শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বিবৃতিতে মরহুমের মাগফেরাত কামনা করেছেন তিনি।

প্রিন্ট