খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

ফকিরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন

ফকিরহাট প্রতিনিধি |
০৭:৫২ পি.এম | ১১ জুন ২০২১

বাগেরহাটের ফকিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) আন্তঃইউনিয়ন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার (১১ জুন) বিকালে  ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফকিরহাট সদর ইউনিয়ন বনাম নলধা-মৌভোগ ইউনিয়ন মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ০১-০২ গোলের ব্যবধানে ফকিরহাট সদর ইউনিয়ন বিজয়ী হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় এসময়ে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, জেলা পরিষদ সদস্য শেখ আঃ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মিজানুর রহমান। খেলায় ভাষ্যকর ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলা পরিচালনা করেন পলাশ সেন, সহযোগিতা করেন লিপন বিশ্বাস ও জাকির খান। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সাইফুল্লাহ ও রানার্স আপ দলের গোলরক্ষক মোঃ গালিব। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সাইফুল্লাহ। খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আট্টাকা স্কুলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রশিদ মুক্তি, মো: ইবারাত আলী, আনিচুর রহমান বিপ্লবসহ অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ