খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

মাঠে যাওয়ার পথে হামলার শিকার আম্পায়ারদের গাড়ী

ক্রীড়া প্রতিবেদক |
১০:৩০ এ.এম | ১৩ জুন ২০২১

ডিপিএলে আজ মোহামেডান-ওল্ড ডিওএইচএস ম্যাচের ভেন্যু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পৌঁছানোর পথে সাভার ইপিজেডে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আম্পায়ারদের মাইক্রোবাস হামলার শিকার হয়েছে।

জানা গেছে, রোববার সাভারে যাওয়ার পথে আশুলিয়ায় আম্পায়ারদের মাইক্রোবাসে হামলা করা হয়েছে। তাদের গাড়ি বেশ কিছু সময় আটকেও রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশুলিয়ার দিকে আম্পায়ারদের বহনকারী মাইক্রো বাসে হামলা করা হয়। এ ঘটনায় মাইক্রোর পিছনের কাচ ভেঙে যায়। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ম্যাচ অফিশিয়ালদের গাড়ি।
শ্রমিকদের বিক্ষোভের এক সময় ম্যাচ রেফারি আহত হন। 
তবে ওল্ড ডিওএইচএসের টিম বাস অল্পের জন্যে আন্দোলনের সামনে পড়েনি। দু’দলই ঠিকভাবে বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে এসে পৌঁছায়।

এদিকে বিকেএসপি সূত্রে জানা গেছে, ঘটনার পর আম্পায়াররা এরই মধ্যে বিকেএসপি পৌঁছেছেন। আধা ঘণ্টা পিছিয়ে ম্যাচ শুরু হবে।

প্রিন্ট

আরও সংবাদ