খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

তেরখাদায় নবমুসলিমের দাফন ভার নিলেন সংসদ সদস্য সালাম মূর্শেদী

তেরখাদা প্রতিনিধি |
০৬:৩৩ পি.এম | ১৩ জুন ২০২১

মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, ধন-সম্পত্তি সবই ছিল একদিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আর্দশে অনুপ্রাণিত হয়ে ইসলামের সুশীতল ছাঁয়া এসে ইসলাম ধর্ম গ্রহন করেন দীপঙ্কর সাহা। নাম নিলে মোহাম্মদ সবুজ। তেরখাদা উপজেলা সদরের বাসিন্দা শিশুপদ সাহার পুত্র তিনি। ইসলাম ধর্ম গ্রহন করায় সকলেই পর হয়ে যায় তার, পৈত্রিক সম্পত্তি থেকেও হন বঞ্চিত। পরবর্তীতে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হন মোহাম্মদ সবুজ। চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (১৩ জুন) সকালে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেছেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদ সবুজের মৃত্যুর পর তার অসহায় ও নিঃস্বতা আরও দৃশ্যমান হয়। দাফন কার্যক্রমের জন্য প্রথমে এগিয়ে আসছিলেন না কেউ-ই। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকদের মাধ্যমে খবর পৌঁছায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর কাছে। তিনিই দায়িত্বভার কাঁধে তুলে নেন মোহাম্মদ সবুজের দাফন-কাফনের।

উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান বলেন, নবমুসলিম মোহাম্মদ সবুজের মৃত্যুর পর কেউ এগিয়ে আসছিলেন না। পরে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নির্দেশে আমি, উপজেলা ইমাম পরিষদ, ইসলামি ফাউন্ডেশন, ওলামা পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা সদরের বায়তুল আছিয়া জামে মসজিদে নামাজে জানাজার পর মসজিদ প্রাঙ্গণেই মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা হাবিবুর রহমান। মৃত মোহাম্মদ সবুজের মাগফেরাত কামনায় উপজেলার প্রত্যেকটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ