খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

খুলনায় যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০৭:২৩ পি.এম | ১৩ জুন ২০২১

খুলনা মহানগরীর গোয়ালখালী বিজিবি ৩নং গেটস্থ (পশ্চিম পার্শ্বে) স্কুলের পেছনের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৩ জুন) বিকেল সোয়া ৬টার দিকে এঘটনা ঘটে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ বিকাল সোয়া ৬টার দিকে খালিশপুর থানার গোয়ালখালী বিজিবি ৩নং গেটের বিপরীতে স্কুলের পেছেনর পুকুর থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরনে প্যান্ট ও চেক শার্ট রয়েছে । বয়স আনুমানিক ২১-২২। মুখে দাঁড়ি আছে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

প্রিন্ট

আরও সংবাদ