খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজ ওমানের বিপক্ষে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৩ এ.এম | ১৫ জুন ২০২১

দলের শক্তি ও প্রাপ্তির বিবেচনায় গ্র“পে দ্বিতীয় স্থানে অবস্থান ওমানের। সাত ম্যাচের দু’টিতে তারা হেরেছে। দুই ম্যাচই কাতারের বিপক্ষে। পয়েন্ট টেবিলেও আছে কাতারের পর। অন্যদিকে বাংলাদেশের অবস্থান তলানিতে। প্রাপ্তি বলতে দুই ড্র। বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে জেমি ডের দলের চাওয়া, আরেকবার পয়েন্টের স্বাদ পাওয়া। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে আজ মঙ্গলবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
করোনাভাইরাসের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে কাতারে গিয়ে খেলা তিন ‘হোম ম্যাচের’ দু’টিতে বাংলাদেশের প্রাপ্তি একটি করে ড্র ও হার। আফগানিস্তানকে ১-১ গোলে রুখে দেওয়ার পর জেমির দল ভারতের কাছে হারে ২-০ ব্যবধানে।
পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ওমান শেষ দুই ম্যাচে স্বাগতিক কাতারের কাছে ১-০ গোলে হারের পর আফগানিস্তানের বিপক্ষে জিতেছে ২-১ ব্যবধানে। প্রথম লেগে নিজেদের মাঠে বাংলাদেশকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। কাতার ও আফগানিস্তানের বিপক্ষে ওমানের ম্যাচ দু’টি দেখেছে দল। প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা সম্পর্কে জেনে প্রস্তুতি নেওয়ার কথা জানালেন ডিফেন্ডার তপু বর্মন। গুরুত্ব দিলেন একটা দল হয়ে খেলার ওপর।
 

প্রিন্ট

আরও সংবাদ